পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

কবরস্থান থেকে একের পর এক কঙ্কাল চুরি

কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল নিয়ে গেছে চোর। ছবি : কালবেলা
কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল নিয়ে গেছে চোর। ছবি : কালবেলা

পঞ্চগড়ের পৌরসভার কাগজিয়াপাড়া কবরস্থানের কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (০২ জুন) সকালে তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের তার বাবার কবর জেয়ারত করতে গেলে চুরির ঘটনা বুঝতে পারেন।

এর আগে রোববার (০১ জুন) রাতে পঞ্চগড় পৌরসভার কাগজিয়াপাড়া এলাকায় পঞ্চগড় সুগার মিল এলাকার ট্রেনিং কমপ্লেক্স ও কাগজিয়াপাড়া ইদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

কঙ্কাল চুরি যাওয়া মৃত ব্যক্তিরা হলেন- ২০২৪ সালে মারা যাওয়া তসিরুল আলম (৭৫), চার বছর আগে মারা যাওয়া রাইয়ান আজমি বিজয় (১৫), দুই বছর আগে মারা যাওয়া হামিদা বেগম (৭০), তোজো (৮০) ও এক বছর আগে মারা যাওয়া আব্দুস সাত্তার (৭০)।

স্থানীয়রা জানান, রোববার রাতে দুর্বৃত্তরা গোপনে কবরস্থানে প্রবেশ করে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কালগুলো তুলে নিয়ে যায়। একই সময়ে একটি কবরের ওপর কালো রঙের লুঙ্গি পড়ে থাকতে দেখা গেছে।

পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের বলেন, আমি প্রতিদিন সকালে বাবার কবর জিয়ারত করতে কবরস্থানে যাই। সোমবার সকালে এসে ৫টি কবরের মাটি খোঁড়া দেখে গোরস্তান কমিটি ও স্থানীয়দের অবগত করি।

দুলাল নামে আরেকজন বলেন, আমার বাবা ও ভাতিজাকে এ কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। সকালে খবর পাই যে, তাদের দুজনসহ মোট পাঁচজনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। এমন অমানবিক কাজ যে করেছে তাদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।

কাজিয়াপাড়া ইদগাহ ময়দান ও কবরস্থান কমিটির সহসভাপতি হাসিবুল করিম বলেন, এ কবরস্থানগুলো একটি অরক্ষিত স্থান। রাতের অন্ধকারে অনেক সময় মাদকসেবনসহ বিভিন্ন রকমের মানুষ এ কবরস্থানে আসে। একই সঙ্গে দুর্বৃত্তরাও ঘোরাফেরা করে। এর আগেও পঞ্চগড় জেলায় এমন কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আমার মতে এই স্থানগুলোতে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানো দরকার।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, খবর পেয়ে আমরা পুলিশ সদস্য ঘটনাস্থলে পাঠিয়েছি। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১০

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৩

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৬

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৭

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৮

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৯

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

২০
X