সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দোকানের শাটারের নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, অতঃপর...

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোকানের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া অনাবিল ব্রিজ সংলগ্ন ভাণ্ডারীপুল খালপাড় এলাকায় আরফাত স্টোর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, দোকানের শাটারের নিচ দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। ভেতর থেকে আসছিল দুর্গন্ধ। এমন দৃশ্য দেখে সন্দেহ হয় স্থানীয়দের। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে দোকানের শাটার খুলে উদ্ধার করেন আনুমানিক ৪০ বছরের হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক ফখরুল ইসলাম বলেন, গত ১ জুন এক ব্যক্তিকে দোকানটি ভাড়া দেই। তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র কিংবা ছবি সংগ্রহ করিনি। ওই ভাড়াটিয়ার কাছ থেকে শুধু মোবাইল নম্বর রেখেছি। দোকানের ভেতরে মরদেহ কীভাবে আসল আমি বলতে পারব না।

সিদ্ধিরগঞ্জ ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, দোকানঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে দোকানটি সিলগালা করা হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X