চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৬:১১ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা আজ

সাদ্রা দরবারের অনুসারীদের ঈদের নামাজ। (পুরোনো ছবি)
সাদ্রা দরবারের অনুসারীদের ঈদের নামাজ। (পুরোনো ছবি)

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রাসহ আশপাশের উপজেলাগুলো মিলিয়ে অন্তত ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

শুক্রবার (৬ জুন) হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা মুফতি আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতি বছর কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপন করি। ঈদ উপলক্ষে কোরবানির সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। সকালে ঈদের নামাজ শেষে আল্লাহকে সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেব।

এদিন সকালে ঈদের প্রথম জামাত হবে সাদ্রা দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ৭টায়। ইমামতি করবেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। দ্বিতীয় জামাত সকাল ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে। যেখানে ইমামতি করবেন মুফতি আরিফ চৌধুরী। এছাড়া স্থানীয় বিভিন্ন মাঠে সকাল সাড়ে ৮টার মধ্যে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ছাড়াও ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

প্রসঙ্গত, ১৯২৮ সাল থেকে মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপনের এই প্রথা চালু করেন। তার অনুসারীরা চাঁদপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলায় একইভাবে ঈদ উদ্‌যাপন করে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

১০

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১১

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১২

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৩

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৪

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৫

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৬

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৭

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৮

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০
X