মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কলোনিতে আগুন, ধোঁয়ায় অটোচালকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ের আগুনে পুড়ে যাওয়া কলোনি। ইনসেটে নিহত মো. জয়নাল আবেদীন। ছবি : কালবেলা
চট্টগ্রামের মিরসরাইয়ের আগুনে পুড়ে যাওয়া কলোনি। ইনসেটে নিহত মো. জয়নাল আবেদীন। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সব পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শনিবার (০৭ জুন) রাত ৩টায় বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. জয়নাল আবেদীন (৩৫) খাগড়াছড়ি জেলা দিঘিনালা এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং বারইয়ারহাট পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বারইয়ারহাট পৌর এলাকা ছেরুর কলোনিতে বসবাস করে আসছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার রাত ৩টায় বারইয়ারহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ছেরাজুল হকের সব দোকান ও কলোনির সব ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন জানান, রাতে আগুন লাগার চিৎকার শুনে বের হয়ে দেখি ছেরাজুল হকের সব দোকান ও ঘর পুড়ে যাচ্ছে৷ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এবং স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে জয়নাল আবেদীন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন লাগার কারণে ধোঁয়ায় দম বন্ধ হয়ে একজন মারা গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১০

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১১

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১২

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৩

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৪

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৫

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৬

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৭

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৮

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৯

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

২০
X