মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মাই‌ক্রোবা‌সের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রীসহ নিহত ২ 

নিহত শাহ‌রিয়ার হাসান আকাশ। ছবি : কালবেলা
নিহত শাহ‌রিয়ার হাসান আকাশ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে দুজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

সোমবার (০৯ জুন) রা‌তে উপ‌জেলার তারা‌বো এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- তারা‌বো সুলতানবাগ এলাকার দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক রূপগঞ্জ প্র‌তি‌নি‌ধি মরহুম আবুল হাসান আসিফের ছেলে শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও অজ্ঞাত অটোরিকশাচালক (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রা‌তে তারা‌বো বিশ্ব‌রোড এলাকা থে‌কে অটোরিকশাযোগে তারা‌বো সুলতানবাগ এলাকার বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন শাহ‌রিয়ার (২৯) ও তার বন্ধু সায়মন (২৯) ও তা‌মিম সরকার (২৯)। প‌থিম‌ধ্যে সাই‌ফিং ফ্যাক্টরির সাম‌নে এক‌টি হাই‌য়েস মাই‌ক্রোবা‌সের সঙ্গে অটোরিকশার সঙ্গে ‌মুখোমু‌খি সংঘর্ষ হয়। সংঘ‌র্ষে অটোরিকিশাটি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশার চালক অজ্ঞাত (৩৫) এবং আহত হয় অটোরিকশার যাত্রীরা। তা‌দের ম‌ধ্যে শাহ‌রিয়ার ও তার বন্ধু তা‌মিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার ক‌রে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা শাহ‌রিয়ারকে মৃত ঘোষণা ক‌রেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ব‌লেন, দুর্ঘটনার পর হাই‌য়েস মাই‌ক্রোবাসটি চালকসহ পা‌লি‌য়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X