সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে নারী-শিশুসহ ১২ জনকে বিএসএফের পুশইন 

মুজিবনগরের আনন্দবাস সীমান্তে পুশইন করা ১২ বাংলাদিশ। ছবি : কালবেলা
মুজিবনগরের আনন্দবাস সীমান্তে পুশইন করা ১২ বাংলাদিশ। ছবি : কালবেলা

মেহেরপুরের মুজিবনগরে রাতের আঁধারে নারী-শিশুসহ ১২ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোররাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে বিএসএফ সদস্যরা এসব বাংলাদেশিকে জোরপূর্বক পুশইন করেছে। পরে বিজিবির আনন্দবাস ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, আটকদের মধ্যে নারী-শিশু রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে এবং অবশেষে বিএসএফ তাদের বাংলাদেশের সীমান্তে এনে পুশইন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসব বাংলাদেশি কয়েক বছর আগে জীবিকার সন্ধানে ভারতে যান এবং হরিয়ানা রাজ্যে নির্মাণ শ্রমিক, হোটেল কর্মী ও কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। এক সপ্তাহ আগে ভারতীয় পুলিশ হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বহরমপুর জেলে পাঠায়। সেখান থেকে তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশব্যাক করা হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি সদস্যরা ১২ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X