মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চামড়া পাচার ও পুশইন ঠেকাতে সামীন্তে সতর্ক বিজিবি

কোরবানির পশুর চামড়া পাচার ও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার। ছবি : কালবেলা 
কোরবানির পশুর চামড়া পাচার ও সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার। ছবি : কালবেলা 

কোরবানির পশুর চামড়া পাচার ও সীমান্তে পুশইন ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০৮ জুন) বিকাল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী (বিজিবিএম)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ কোনোভাবেই পুশইন না করতে পারে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়াও চোরাকারবারিরা অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে গবাদিপশুর চামড়া ভারতে পাচার করতে না পারে সেজন্য বিজিবি দিনরাত নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট জেলার অন্যতম পর্যটন স্পট, জাফলং এবং ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা। ঈদ পরবর্তী জাফলং ও সাদা পাথর এলাকায় প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে। ওই পর্যটন এলাকা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা আগত পর্যটক কর্তৃক ভুলবশত আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম না করা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নদীপথে নৌকায় এবং স্থলে বিজিবি স্ট্যান্ডিং টহল দায়িত্ব পালন করে যাচ্ছে।

এছাড়াও ভোলাগঞ্জ সাদাপাথর দেশের জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষার্থে বিজিবি তৎপর রয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিসহ অতিরিক্ত টহল তৎপরতা জারি করে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X