টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সেই ট্রাইব্যুনালে হাসিনা সরকারের ফাঁসি হবে : রফিকুল ইসলাম খান

টাঙ্গাইলে জামায়াতের প্রীতি সম্মেলনে বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা
টাঙ্গাইলে জামায়াতের প্রীতি সম্মেলনে বক্তব্য দেন মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যে ট্রাইব্যুনালে জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে হাসিনা সরকারের ফাঁসি হবে।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমি ভবনে প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষী ও মিথ্যা বিচারপতি নিয়োগ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। তাদের এই বাংলার মাটিতে ক্ষমা নেই।

এছাড়াও তিনি বলেন, দেশের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াতে ইসলামীকে দেখতে চায়। তবে সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন ফলপ্রসূ হবে না। তাই দ্রুত সংস্কারের তাগিদ দেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সাত্তার, মীর নুরুল ইসলাম ও আহসান হাবিব ইমরোজ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কলেজ শিক্ষক নেতারাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X