সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে নৈতিকতা শিক্ষা দেয় : জাহিদুল ইসলাম

ঈদ প্রীতি সমাবেশ বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
ঈদ প্রীতি সমাবেশ বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির একজন শিক্ষার্থীকে নৈতিকতা শেখায় ও তার চর্চা নিশ্চিত করে। ছাত্রশিবির বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নেয়ামত। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের ওসমানিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক; আমরা এ চেতনাকে ভুলব না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হান্নান, উপজেলা আমির মোহাম্মদ মোস্তফা, সহকারী সেক্রেটারি বেলায়েত হোসেন, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক প্রচার সম্পাদক খালেদ মাহমুদ ও সাবেক এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শিবিরের ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল। সঞ্চালনা করেন শিবিরের ফেনী জেলা শাখার সেক্রেটারি ইমাম হোসেন আরমান। উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক জামায়াতে ইসলামী ও শিবির কর্মী ও শুভানুধ্যায়ী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X