সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়িতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

নিহতের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা
নিহতের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোজিনা খাতুন নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার পর তার স্বামী মোতালেব হোসেন আত্মহত্যার চেষ্টা করেছেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রোজিনা খাতুন এরান্দহ গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তার স্বামী মোতালেব হোসেন একই উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন মোতালেব।

নিহত রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, প্রায় আড়াই বছর আগে মোতালেবের সঙ্গে রোজিনার বিয়ে হয়। এ বিয়ে মোতালেবের পরিবার মেনে না নেওয়ায় তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের সংসারে ৮ মাস বয়সী একটি সন্তানও রয়েছে। মোতালেব ফেনীতে রাজমিস্ত্রির কাজ শেষে সপ্তাহখানেক আগে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

তিনি আরও বলেন, বুধবার (১১ জুন) রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ভোররাত রাত আড়াইটার দিকে পাশে ঘর থেকে বায়েজীদ নামে রোজিনার এক ভাতিজা কান্নার শব্দ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে তার ফুপুর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পাশেই কাতরাচ্ছেন মোতালেব। ৮ মাস বয়সী শিশুটিও কান্নাকাটি করছে।

জাহিদ বলেন, এ ঘটনা দেখে বায়েজীদ চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে রোজিনার গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে আহত মোতালেব হোসেনকে হাসপাতালে পাঠানো হয়।

রোজিনার বাবা আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে মেয়ে ও জামাই আমাদের বাড়িতেই থাকতো। জামাই মোতালেব রোজিনার ওপর বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে সকালে রোজিনার গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার স্বামী আহত মোতালেবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পারিবারিক কলহের জের ধরেই এমন ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X