ময়মনসিংহ ব্যুরো:
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৩:৫২ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আবারও সীমান্তে ৯ জনকে পুশ ইন করল বিএসএফ

মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত
মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে আবারও ৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেল পাঁচটার দিকে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া বিওপির মেইন পিলার ১১৩৯/৮-এস/৯-এস এলাকা থেকে তাদের আটক করে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়ন।

আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ১ জন নারী এবং ২ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি। এদের মধ্যে অধিকাংশের বাড়ি খুলনা বিভাগে এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, ২০২৩ সালে দালালের মাধ্যমে অবৈধভাবে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতের চেন্নাই, তামিলনাড়ুতে কাজের সন্ধানে যান। সেখানে তারা পরিবারসহ বসবাস করতেন এবং বিভিন্ন খেটে খাওয়া পেশায় যুক্ত ছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হলে তারা নিজ থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে বৃহস্পতিবার বিকেলে সীমান্ত পার করে বাংলাদেশে পুশ-ইন করে।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। তারা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে চেন্নাইতে বসবাস করছিলেন। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১০

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১১

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১২

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৫

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৬

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৭

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৮

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৯

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

২০
X