সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ-জাপার জায়গা বিএনপিতে হবে না’

নারায়ণগঞ্জে দোয়া মাহফিলে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে দোয়া মাহফিলে বক্তব্য দেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমার দল বিএনপির নির্দেশ আছে আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির কোনো লোককে দলে জায়গা দেওয়া যাবে না৷ তাই সুবিধাবাদীরা সাবধান হয়ে যান। যদি কোনো নেতা আঁতাত করে এদের কোনো মিটিং মিছিল বা সমাবেশে নিয়ে আসেন তাহলে তাদেরকে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়ন কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশের গর্ব। তিনি দেশের হাল না ধরলে এ দেশ স্বাধীন হতো না৷ আমরা শপথ গ্রহণ করি- যতদিন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখবেন আমাদের নেতার আদর্শে রাজনীতির মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করে যাব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মঞ্জু, নিজাম উদ্দিন, হারুন রশীদ মিঠু, রাকিব হাসান, মীর নোবেল, মাসুম বিল্লাহ, আরিফ হোসেন বাবু, রবিউল ইসলাম, মাহফুজ, সোহাগসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১০

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১১

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১২

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৩

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৪

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৫

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৬

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৭

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৮

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৯

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

২০
X