রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির হাতে আটক ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিজিবির হাতে আটক নূর ইসলাম। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিজিবির হাতে আটক নূর ইসলাম। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শাহানাবাদ সীমান্তবর্তী এলাকায় নূর ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মগড় ৫০ বিজিবির ধর্মগড় বিওপি কর্তৃপক্ষ।

সোমবার (১৬ জুন) আনুমানিক দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নূর ইসলাম ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ এলাকার সাইফুউদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৩৭২/৭ এস এর বিপরীতে ২০ গজ ক্রস করে ঘাস কাটতে গেলে ফেরার সময় নূর ইসলামকে আটক করা হয়।

পরে আটক নূর ইসলামকে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন ধর্মগড় বিওপির নায়েক আলমগীর হোসেন ও ল্যান্সনায়েক রিপন চাকমা।

সীমান্তের আশপাশে ঘাসকাটা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছিল। মুচলেকা নিয়ে সতর্ক করে তাকে ছেড়ে দিয়েছে। এজন্য থানায় একটি জিডি করা হয়েছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X