বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:৪২ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ রনির মা-বোনকে মারধর, গ্রেপ্তার ২

অভিযুক্ত দুইজন ফরহাদ হোসেন ও ফারুক ইসলাম। ছবি : কালবেলা
অভিযুক্ত দুইজন ফরহাদ হোসেন ও ফারুক ইসলাম। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মো. রনির মা-বোনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যুৎ বিলের মতো তুচ্ছ ঘটনায় মা-মেয়েকে মারপিট করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস চুনাতেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শহীদ রনির মা শাহানাজ বেগম থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার ফরহাদ হোসেন (১৯), ফারুক ইসলাম (৩০)। বুধবার (১৮ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে শহীদ রনির মায়ের সঙ্গে অভিযুক্তদের বিদ্যুৎ বিল নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে অভিযুক্তরা শাহানাজ বেগমের (৪৯) বাড়িতে ঢুকে হামলা চালায়। একপর্যায়ে তারা শাহানাজকে অশ্লীল ভাষায় গালাগাল করে এবং এর প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর অন্যান্য অভিযুক্ত লোহার রড, বাঁশের লাঠি ও ধারালো ছুরি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন শাহানাজ বেগম ও তার মেয়ে শিল্পী (২৮)। হামলার সময় নগদ অর্থ ও ব্যাংকের চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রনির মা শাহানাজ বেগম বলেন, বিদ্যুৎ বিল পাবে আমি পরিশোধ করব। কিন্তু তারা অন্যায়ভাবে আমাকে ও আমার মেয়েকে মারপিট করে আহত করে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে শহীদ রনির মা ও বোনকে মারপিট করা হয়েছে, যা খুবই দুঃখজনক। মঙ্গলবার রাতেই তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, হামলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট ঢাকার সাভারে রিকশা চালানো অবস্থায় গুলিতে নিহত হন মো. রনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X