সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১০:০১ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে ৩০০ ভেড়ার মৃত্যু, নিঃস্ব খামারি

ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরে জোয়ারের পানিতে ডুবে এবং কুকুরের আক্রমণে তিন শতাধিক ভেড়া মারা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন খামারি কামাল হোসেন।

মঙ্গলবার (১৭ জুন) রাতে নদীতে হঠাৎ প্রবল জোয়ারের তীব্রতায় বাঁশ ও টিনের তৈরি ভেড়ার টং ঘর ভেঙে পড়ে। এতে পানিতে ডুবে মারা যায় বেশিরভাগ ভেড়া। যেগুলো কোনোভাবে তীরে উঠে আসে, তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কুকুর। কুকুরের কামড়ে মৃত্যু হয় আরও অনেক ভেড়ার।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে বাদামতলী দাসপাড়ার বাসিন্দা ক্ষতিগ্রস্ত খামারি কামাল হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভেড়াগুলোকে নিরাপদে বাঁশের টংয়ে উঠানো হয়েছিল। কিন্তু রাতের জোয়ারে হঠাৎ টং ঘরের একপাশ ভেঙে গেলে বেশিরভাগ ভেড়া পানিতে ডুবে যায়। কিছু ভেড়া তীরে উঠলেও আশপাশের কুকুর তাদের কামড়ে মেরে ফেলে।

তিনি বলেন, সব শেষ হয়ে গেল আমার। আমার প্রায় তিনশ ভেড়া ছিল, সব পানিতে ডুবে আর কুকুরে কামড়ে মারা গেছে। এতে প্রায় সাড়ে উনিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারি বা বেসরকারি সাহায্য না পেলে আর উঠে দাঁড়াতে পারব না।

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেভু লাল দত্ত বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং খামার পরিদর্শন করার প্রস্তুতি চলছে। ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। খামারিকে সহায়তার বিষয়ে আমরা চেষ্টা করব।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X