কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল নেতার

নিহত নাহিদুল ইসলাম রূপল। ছবি : সংগৃহীত
নিহত নাহিদুল ইসলাম রূপল। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার সদর উপজেলায় মোটরসাইকেলে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নাহিদুল ইসলাম রূপল নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদুল ইসলাম রূপল কুষ্টিয়া শহরের ডা. আবুল কাশেম লেনের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলে কুমারখালী উপজেলা থেকে বাড়ি ফিরছিলেন রূপল। লাহিনী বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর চালক ও তার সহযোগী ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

রুপলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক ও সহযোগী পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X