গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৩:২১ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তের ওপারে গাছে ঝুলছে বাংলাদেশি যুবকের মরদেহ

সীমান্ত। ছবি : সংগৃহীত
সীমান্ত। ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতের অভ্যন্তরে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে গাছে ঝুলে আছে জাকারিয়া আহমেদ নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি জানিয়েছেন।

জাকারিয়া আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে কামাল বস্তি গ্রামের আলা উদ্দিনের ছেলে।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধীন উৎমা বিওপিতে মো. গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তি জানান, তার ভাতিজা মো. জাকারিয়া আহমদ সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন উৎমা সীমান্ত এলাকায় ১২৫৮/২০এস পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সংবাদ পেয়ে বিজিবি গিয়াস উদ্দিনকে পুলিশি সহায়তার জন্য দ্রুত থানায় জিডি করার পরামর্শ প্রদান করেন।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি অধিনায়ক ভারতের ২ ব্যাটালিয়ন বিএসএফকে বিষয়টি অবহিত করেন। বিএসএফ মরদেহের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের পিনার সালা থানায় জানায়। ঘটনাস্থল থেকে ভারতের পিনারসালা থানা দূরবর্তী, দুর্গম এলাকা এবং ভারি বৃষ্টিপাতের কারণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে বিএসএফ বিজিবিকে জানিয়েছে। কার্যক্রম শেষে শুক্রবার (২০ জুন) সকালে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া পেশায় শ্রমিক ছিলেন। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন সীমান্তের ১২৫৮ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে একটি গাছের ডালের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সিলেট-৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বিষয়টি জানানো হয়েছে। ভারতীয় পুলিশ বিষয়টি দেখছে। তাদের প্রয়োজনীয় কার্যক্রম শেষে সকালে মরদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১০

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১১

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১২

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৩

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৪

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৫

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৬

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৭

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৮

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৯

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

২০
X