ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে মানব কঙ্কালসহ যুবক আটক

মানব কঙ্কালসহ যুবক আটক। ছবি : কালবেলা
মানব কঙ্কালসহ যুবক আটক। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে মানুষের কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

আটক মাসুদ শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

ভালুকা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, তিনটি স্কুল ব্যাগভর্তি মানব কঙ্কালগুলো বিক্রির জন্য মাসুদসহ দুজন ঢাকা যাচ্ছিলেন। এ সময় চেকপোস্টে তাদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগগুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ী বাজার থেকে মাসুদকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। তার ব্যাগ তল্লাশি করে তিনটি মাথার খুলি ও বিভিন্ন অংশের মানব কঙ্কাল জব্দ করা হয়।

সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এক যুবককে আটক করে মানব কঙ্কালসহ থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করত। মাসুদ একটি কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ কঙ্কাল বিক্রির জন্য ঢাকা যাওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X