লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৭:৩৬ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

আগে বিচার ও সংস্কার পরে নির্বাচন : মুজিবুর রহমান

লালমনিরহাটে জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠানে বক্তব্য দেন মুজিবুর রহমান। ছবি : কালবেলা
লালমনিরহাটে জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠানে বক্তব্য দেন মুজিবুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগে চব্বিশের গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, ২০১৪ সালে আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বাচনের নামে নিজের ভোট নিজে দিয়েছে ও অন্যের ভোটও নিজে দিয়েছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে দিয়ে দিয়েছে। অবশেষে ২০২৪ সালে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আল আরাফা মিলনায়তনে দুই দিনব্যাপী (১৯ ও ২০ জুন) জামায়াতের এক শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান বলেন, আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয়।

তিনি বলেন, সমাজকে পবিত্র করতে হলে সব দুর্নীতি, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সকল হারাম কাজ বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই৷

লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাড. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত, মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বক্তব্য দেন। এ সময় রংপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, লালমনিরহাটের সাবেক জেলা আমির সহকারী অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. ফিরোজ হায়দার লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১০

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১১

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১২

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৩

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৪

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৫

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৬

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৮

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৯

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

২০
X