বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আদালত চত্বরে শীর্ষ সন্ত্রাসী মতিন সরকারকে মারধর

ডিবির হাতে গ্রেপ্তার আব্দুল মতিন সরকার। ছবি : কালবেলা
ডিবির হাতে গ্রেপ্তার আব্দুল মতিন সরকার। ছবি : কালবেলা

বগুড়ার আলোচিত শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর হত্যাসহ একাধিক মামলার আসামি আব্দুল মতিন সরকারকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ জুন) বেলা ৩টার দিকে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মেহেদী হাসান ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার আব্দুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এএসআই আবু জাফর গত বছরের ৪ আগস্ট শহরের স্টেশন রোডে সেলিম হোসেনকে কুপিয়ে হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ছয় দিন মঞ্জুর করেন।

এদিকে মতিন সরকারকে আদালতে হাজির করা হলে তার ফাঁসির দাবিতে আদালতের বাইরে মিছিল করে বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া আদালত চত্বরে তার ওপর হামলা চালিয়ে তাকে মারধর ও ডিম নিক্ষেপ করা হয়।

এর আগে শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বছিলা এলাকা থেকে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

বগুড়ার জেলা ডিবির ওসি ইকবাল বাহার বলেন, মতিন সরকারের বিরুদ্ধে ডজনখানেক হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চলতি বছরের ১১ র্মাচ বগুড়ার স্পেশাল জজ আদালত আব্দুল মতিন সরকারকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে তাকে ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করা হয়েছে।

মতিন সরকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এক মামলার সাজার মেয়াদ শেষে আরেক মামলার সাজা কার্যক্রম শুরু হবে বলেও আদালত আদেশে উল্লেখ করেছেন।

বগুড়া ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, আসামিকে পর্যাপ্ত আইনি নিরাপত্তা দিয়ে আদালতে নেওয়া হয়েছিল। বিক্ষুব্ধ কিছু মানুষ হট্টগোল করার চেষ্টা করেছেন। পুলিশ পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন সবকিছু স্বাভাবিক আছে। আসামিকে রিমান্ডে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X