ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে চুরি-ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বিক্ষোভ

ময়মনসিংহে চুরি-ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বিক্ষোভ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ময়মনসিংহে চুরি-ছিনতাই-চাঁদাবাজি বন্ধে বিক্ষোভ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ময়মনসিংহ নগরীতে অব্যাহতভাবে চুরি, ছিনতাই, চাঁদাবাজিদের দৌরাত্ম বৃদ্ধি ও আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (২২ জুন) বিকেলে নগরীর টাউন হল চত্বর থেকে অভ্যুত্থান রক্ষাকারী ছাত্রজনতার ব্যানারে মিছিলটি বের করে বৈষম্যবিরোধী নেতারা।

পরে তারা শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হলের মাঠে সমাবেশ করে।

সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ শহরে ছিনতাই, চুরি, চাঁদাবাজি বেড়েছে দাবি করেন কর্মসূচি অংশ নেওয়া শিক্ষার্থীরা। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীকে তৎপরতা দেখানোর আহ্বান জানানো হয়।

জানা গেছে, গত ১৮ জুন রাতে নগরের জিলা স্কুল মোড়ের এক ব্যবসায়ীকে হাত, চোখ, মুখ ও পা বেঁধে বাসায় লুটপাট চালিয়েছে বাসা থেকে ২৩ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া গাঙ্গীনারপাড় মোড়ে অলকা নদী বাংলা কমপ্লেক্সের তৃতীয় তলার জিরো পয়েন্ট নামের মোবাইলের দোকান থেকে ২৮৫টি মুঠোফোন লুট হয়েছে, যার মূল্য ৬০ লাখ টাকা। এ ছাড়া নগদ ১০ লাখ টাকাও নিয়ে গেছে।

ঈদের পর থেকে মাত্র ১৩ দিনে অন্তত ৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, ক্লিনিক পাড়ায়, রাস্তায় চাঁদাবাজির হরহামেশাই হচ্ছে।

বিক্ষোভকারীরা বলেন, এই নগরীকে অস্থিতিশীল করতে একটি চক্র নীলনকশা করছে। ছাত্র-জনতা কোনোদিনই তা বাস্তবায়ন করতে দেবে না। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তার উন্নতি করতে হবে। রক্তক্ষয়ী একটি যুদ্ধের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। তার পরেও দেখছি বিভিন্নভাবে আন্দোলনকে বিতর্কিত করার জন্য পাঁয়তারা চলছে। আওয়ামী লীগের দোসসরা মাঠে ঘুরে বেড়াচ্ছে, তাদের গ্রেপ্তার করা হোক।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার যুগ্মসদস্য সচিব ফুয়াদ খান, জিকে ওমর ফারুক, জেলা শাখার সংগঠক সজীব আহমেদ, মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবদুল আলীম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X