নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাল্কহেডের ধাক্কায় আবারও ভাঙল নির্মাণাধীন সেতু

কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর অংশ আবারও বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ছবি : কালবেলা
কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর অংশ আবারও বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর অংশ আবারও বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ভাঙা অংশটি সরাসরি গিয়ে পড়ে বাল্কহেডের ওপর। কিছুদূর ভেসে যাওয়ার পর সেতুর সেই অংশ এবং বাল্কহেড উভয়ই নদীতে ডুবে যায়।

সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে নড়িয়া বাজারসংলগ্ন কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। এর আগেও গত বছরের ২ অক্টোবর একই সেতুর আরেকটি অংশ বাল্কহেডের ধাক্কায় ধসে পড়েছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ চলমান। পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুটি ২০২৩ সালের ডিসেম্বরে ভেঙে ফেলা হয়। চলাচলের বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রলার চালু করা হলেও পথচারীদের সুবিধার জন্য একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছিল। কিন্তু প্রথম ধাপে বাল্কহেডের ধাক্কায় একটি অংশ ভেঙে পড়ার পর থেকে নির্মাণকাজ বন্ধ ছিল। সোমবার সকালে বালুবোঝাই একটি বাল্কহেড নদী পার হচ্ছিল। এ সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর এক পিলারে আঘাত করে। সঙ্গে সঙ্গেই সেতুর একটি অংশ ধসে পড়ে এবং সেটি বাল্কহেডের ওপর পড়লে কিছুদূর গড়িয়ে গিয়ে উভয়ই নদীতে ডুবে যায়।

স্থানীয় বাসিন্দা মো. শিহাব হুসাইন বলেন, দীর্ঘদিন ধরেই এই সেতুর কাজ ঝুলে আছে। নদী পার হতে আমাদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। আর এমন দুর্ঘটনা তো আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আমরা চাই, দ্রুত এই সেতুর নির্মাণকাজ সম্পন্ন করা হোক।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সেতুর কাজ চলমান থাকায় নৌযান চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। ফুট ওভার ব্রিজের গার্ডারসহ একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X