রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফি দিলেও হয়নি ফরম পূরণ, পরীক্ষা অনিশ্চিত মোশাররফের

ভুক্তভোগী শিক্ষার্থী মোশাররফ। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী শিক্ষার্থী মোশাররফ। ছবি : সংগৃহীত

কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও গাফিলতির কারণে মেধাবী এক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষার ফি দিলেও তার ফরম পূরণ সম্পন্ন হয়নি।

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম মোশাররফ হোসেন। তিনি রাজীবপুর সরকারি কলেজের মানবিক শাখার আসন্ন এইচএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম শুরু করে কলেজ কর্তৃপক্ষ। ফি নির্ধারণ করা হয় ২ হাজার ৩৬৫ টাকা। মোশাররফ হোসেন ওই টাকা পরিশোধ করলেও তার ফরম পূরণ হয়নি।

ভুক্তভোগী মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, আমরা ছয় বন্ধু একসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জমা দিয়ে রসিদ কলেজে জমা দিই। আমাদের কাছে থাকা অতিরিক্ত দুটি রসিদ কলেজের সহকারী অফিস সহায়ক শাজাহান নিয়ে নেন। বিপত্তি দেখা দেয়, যখন আমরা কলেজে অ্যাডমিট কার্ড নিতে যাই।

তিনি বলেন, সবাইকে অ্যাডমিট কার্ড দেওয়া হলেও আমারটা পাওয়া যায়নি। পরে শিক্ষকরা খতিয়ে দেখে জানান, আমার ফরম পূরণই হয়নি। আমাকে জানানো হয়, এবার পরীক্ষা দেওয়া সম্ভব নয়, পরবর্তী বছর পরীক্ষায় অংশ নিতে হবে। তবুও আমি কলেজে বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করি। পরে শাজাহান স্যার আমাকে ডেকে বলেন, ফরম পূরণ করতে চাইলে ৫ হাজার টাকা লাগবে।

মোশাররফ আরও বলেন, বোর্ডে ঘুষ দিয়ে ফরম পূরণ হবে বলে আমার কাছে থেকে কলেজের কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেন ৫ হাজার টাকা নেন।

ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করে কলেজের কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেন কালবেলাকে বলেন, মিস ফরম ফিলাপের জন্য ৫ হাজার টাকা নিয়েছি। রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিমুদ্দিনের মাধ্যমে ফরম পূরণ করিয়ে দেবেন বলে জানান তিনি।

কলেজ কর্তৃপক্ষের এমন গাফিলতিতে হতাশা প্রকাশ করে আরেক পরীক্ষার্থী জাহিদ হাসান কালবেলাকে বলেন, স্যারদের দায়িত্বে অবহেলার কারণে মোশাররফের ফরম পূরণ হয়নি। এখন তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা চাই, দ্রুত তার ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হোক। একই সঙ্গে দোষীদের শাস্তির দাবি জানাই। কারণ এদের মতো অসচেতনদের কারণে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে রাজিবপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুল কাদের কালবেলাকে বলেন, ওই শিক্ষার্থী ফরম পূরণের সব টাকা জমা দিয়েছিল তা সত্য। কিন্তু মানুষ মাত্র ভুল, ভুল তো হতে পারে, যাতে করে ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ইলাহী কালবেলাকে বলেন, বিষয়টি শুনেছি, কলেজ অধ্যক্ষকে দ্রুত ওই শিক্ষার্থীর ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X