রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে শতফুট গভীর খাদে বাস

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : কালবেলা

খাগড়াছড়ির রামগড়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ১০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়েছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে আট যাত্রীসহ দশজন ছিলেন।

আহতরা হলেন—খাগড়াছড়ি সদরের জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) ও রেদোয়ার (৭), মুন্সীগঞ্জ জেলার নজরুল ইসলাম (৪২), খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), গাড়ির সুপারভাইজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)।

ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গুইমারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়ির এক যাত্রী অভিযোগ করে বলেন, ঢাকার যাত্রাবাড়ী থেকে রাত ১১টা ৪০ মিনিটে ১০-১২ জন যাত্রী নিয়ে গাড়িটি ছাড়ে। শুরু থেকে গাড়িটা বেপরোয়া চালাচ্ছিলেন ড্রাইভার। পথে মুন্সীগঞ্জে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে কুমিল্লা পৌঁছালে ড্রাইভারকে সতর্ক করলে তিনি উল্টো পেছনে গিয়ে বসতে বলেন। মূলত ড্রাইভারের অদক্ষতায় দুর্ঘটনাটি ঘটেছে।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশান্তর বড়ুয়া জনান, ঘটনাস্থলে গাড়ির ড্রাইভারকে পাওয়া যায়নি। তবে শান্তি পরিবহনের অফিস স্টাফরা জানিয়েছেন, এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় গাড়িটি উদ্ধার করা হবে বলে তিনি জানান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনউদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X