বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চাইলেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চাইলেই ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় না। তারা (ব্যবসায়ী) যদি সবকিছু বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রংপুর সফরে এসে পীরগাছার কল্যাণী ইউনিয়নের অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের ব্যালেন্স করে চলতে হচ্ছে। এর মাঝে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। তবে আমরা চেষ্টা করছি যেন তারা সুযোগটা না নিতে পারে।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকারকে বলা হয়েছে। নিত্যপণ্যের অবৈধ মজুত পেলে প্রতিষ্ঠান সিলগালাসহ জরিমানা করা হবে।

ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, পেঁয়াজের পারমিট দেওয়া হয়েছে। ভারতীয় পেঁয়াজ বর্তমানে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকায় নেমে আসবে।

বাণিজ্যমন্ত্রী জানান, ঈদকে ঘিরে মসলার দাম নিয়ন্ত্রণে রাখতে অ্যাকশনে যাবে ভোক্তা অধিকার।

এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১০

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১১

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১২

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৩

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৪

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৫

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৬

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৭

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৮

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৯

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

২০
X