রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহী মহানগরীর থানা-ওয়ার্ড যুবদলের কমিটি গঠনে সতর্ক চিঠি

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে প্রায় তিন বছর আগে। এ সময়ের মধ্যে আংশিক নগর কমিটি পূর্ণাঙ্গ হয়েছে; কিন্তু থানা ও ওয়ার্ড কমিটিগুলো এখনো হয়নি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দিলেও কাজ হয়নি।

কমিটি গঠন নিয়ে রাজশাহী মহানগরের শীর্ষ তিন নেতাকে ‘চূড়ান্ত সতর্কবার্তা’ দিয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। এতে ইউনিট কমিটিগুলো করতে তাদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া মহানগরের তিন নেতাকে সতর্কবার্তা দিয়েছেন। রাজশাহী নগর কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এ চিঠি পেয়েছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এ চিঠি দিয়ে তিন নেতাকে বলা হয়েছে, ‘আপনাদের এর আগে একাধিকবার নির্দেশনা দেওয়ার পরও এখন পর্যন্ত মহানগর যুবদলের আওতাধীন ইউনিট কমিটিসমূহ গঠন না করা সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি মনে করে।’

এটি চূড়ান্ত সতর্কবার্তা, চিঠিতে তা উল্লেখ করে ইউনিট কমিটি করতে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয় রাজশাহীর এ তিন নেতাকে। চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন ৮টি থানা ও ৩৭টি ওয়ার্ড কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আপনাদের প্রতি নির্দেশনা দেন। এর ব্যত্যয় হলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।’

জানতে চাইলে নগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, আমরা শুধু মহানগরের আংশিক কমিটি পূর্ণাঙ্গ করেছি। থানা ও ওয়ার্ড কমিটিগুলো করা যায়নি। আমরা কেন্দ্রের সতর্কবার্তা পেয়েছি। নির্দেশনা অনুযায়ী দ্রুতই কাজ শুরু হয়ে যাবে।

তবে ১৫ দিনের মধ্যে সব কমিটি করা সম্ভব হবে না জানিয়ে তিনি আরও বলেন, বিএনপিও ওয়ার্ড ও থানায় সম্মেলন করছে। ফলে শিডিউল নিয়ে সমস্যা হবে। একটু সময়ও প্রয়োজন। কারণ, যাচাই-বাছাই করতে হবে। হুট করে তো হবে না। তা না হলে কমিটিতে আওয়ামী লীগ ও দোসর ঢুকে যাবে। ১৫ দিনের মধ্যে হয়তো সব কমিটি করা সম্ভব হবে না।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X