সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০১:৫৯ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাইস কুকারে রান্নার সময় কোলের শিশুসহ মায়ের মৃত্যু

স্ত্রী-সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মো. আওয়াল। ছবি : কালবেলা
স্ত্রী-সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মো. আওয়াল। ছবি : কালবেলা

মাগুরার সদর উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক নারী ও তার ৬ মাস বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের কৃষক মো. আউয়ালের স্ত্রী সেতু পারভিন (২৭) ও তার ছয় মাস বয়সী শিশু কন্যা আনিসা।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বুধবার সকালে রাইস কুকার পরিবারের জন্য ভাত রান্না করতে গিয়ে মা ও শিশু বিদ্যুতায়িত হয়। এ সময় শিশুটি তার মায়ের কোলে ছিল। পরে স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X