সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‌‍‍‍প্রতিটি প্রতিষ্ঠানে ডোপ টেস্ট করা হবে : সাতক্ষীরা ডিসি

আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। ছবি : কালবেলা
আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। ছবি : কালবেলা

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ বলেন, মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে আমরা সিদ্ধান্ত নিলাম সাতক্ষীরার প্রতিটি প্রতিষ্ঠানের ডোপ টেস্ট করা হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে মো. মোস্তাক আহমেদ বলেন, আমরা বসে থাকতে আসিনি। আর জীবনটা বসে থাকার জন্য না, কাজ করার জন্য। শুধু টাকার জন্য চাকরি করলে হবে না, ভালো কাজ করতে হবে। আপনারা প্রতিটি সরকার প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের সব কর্মীর ডোপ টেস্ট করবেন। প্রতিষ্ঠানগুলো টেস্ট করে আমাকে রিপোর্ট দেবেন।

আলোচনাসভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবার ও সমাজকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন আ. সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X