মো. আব্দুর রহিম, জাজিরা (শরীয়তপুর)
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ
তিন বছর পূর্তি

পদ্মা সেতুর টোল আদায় ছাড়িয়েছে আড়াই হাজার কোটি 

পদ্মা সেতু। ছবি : কালবেলা
পদ্মা সেতু। ছবি : কালবেলা

রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের শরীয়তপুরসহ ২১ জেলার মানুষকে ঘরে ফেরা, স্বপ্ন পূরণ আর উন্নয়নের মূলধারায় সংযুক্ত করার প্রতীক হয়ে উঠেছে পদ্মা সেতু। দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ নিজস্ব অর্থায়নে নির্মিত এই মেগা প্রকল্পের উদ্বোধনের পরে যানবাহন চলাচলের তিন বছর পূর্ণ হলো চলতি বছরের ২৬ জুন।

২০২২ সালের ২৫ জুন ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে সাধারণ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তিন বছরে সেতু দিয়ে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে আদায় হয়েছে ২ হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা টোল।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ। তিনি বলেন, গত তিন বছরে যানবাহন পারাপার ও টোল আদায়ের তথ্য আমরা নিয়মিতভাবে সংগ্রহ করেছি। প্রতি বছরই বাড়ছে পারাপার ও রাজস্ব। পদ্মা সেতু দেশের উন্নয়ন যাত্রায় এক অনন্য মাইলফলক।

তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৮৫০ কোটি ৪৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের জুন পর্যন্ত ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৮৫৮ কোটি ৮৭ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতি বছরই বাড়ছে যান চলাচল ও রাজস্ব আদায়। ২০২৪ সালের ৫ জুন একদিনেই পার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। ওই দিনেই রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ টাকার টোল আদায় হয়।

পদ্মা সেতু শুধু রাজধানী ঢাকা আর দক্ষিণাঞ্চলের যোগাযোগই সহজ করেনি, বরং দেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে যুক্ত করেছে দৃঢ়ভাবে। এই সেতু চালুর ফলে কৃষিপণ্য পরিবহন, শিল্পপণ্য বিপণন, পর্যটন খাতসহ প্রায় সবক্ষেত্রে এসেছে গতি। বিশেষজ্ঞদের মতে, এই অবকাঠামো দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব রাখছে।

সেতু ও সংযোগ সড়কে বসানো হয়েছে ১৪৩টি আধুনিক প্রযুক্তির ক্যামেরা। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় চারটি পেট্রোল গাড়ি, দুর্ঘটনা মোকাবিলায় দুটি রেকার এবং জরুরি সেবার জন্য একটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

সেতুর নিচতলায় রেললাইন সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছে। পরবর্তী ধাপে যশোর পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে। পদ্মা সেতু হয়ে একদিন বাংলাদেশ-ভারত ঢাকা-কলকাতা রেলপথ চালুর সম্ভাবনাও জোরালো হচ্ছে।

নাওডোবার বাসিন্দা জিহাদুল ইসলাম সুমন বলেন, পদ্মা সেতু আমাদের আত্মনির্ভরতার প্রতীক। এই সেতু এখন শুধু একটি যাতায়াত ব্যবস্থা নয়, এটি একটি জাতির সাহস, সক্ষমতা এবং উন্নয়নের প্রতীক। নিজস্ব অর্থায়নে নির্মিত এই সেতু প্রমাণ করেছে বাংলাদেশও পারে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X