নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির মিছিল

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল। ছবি : কালবেলা

পুলিশের বাধা উপেক্ষা করে দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবের নেতৃত্বে পৌর এলাকায় মিছিলটি বের করা হয়।

পরে হাতিয়া থানা পুলিশ মিছিলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে দীর্ঘদিন পর দলের এ কর্মসূচি পালন করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন মিছিলে বাধা দেওয়ার বিষয়ে কালবেলার কাছে সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বিএনপির মিছিলে আমরা বাধা দিয়েছিলাম, তা উপেক্ষা করে তারা মিছিল করেছে।

দ্বীপ এলাকার বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব বলেন, ‘দেশের মানুষ মুক্তি চায়, এ প্রশ্নে আপোষ নাই। যতই হুমকি ধমকি মামলা নির্যাতন হোক মুক্তির সংগ্রামে আমরা নাম লিখেয়েছি। আমরা দেশের মানুষকে জালিম সরকারের শোষণ থেকে মুক্ত করার আগে ঘরে ফিরবো না। এ সংগ্রামে জীবন দিতে হলেও আমরা প্রস্তুত আছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার তান্না, হরনী ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান দোলন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. আলী, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান শাহারাজ, নলচিরা ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন, উপজেলা বিএনপি নেতা রফিক উদ্দিন, মাইনুদ্দিন মোল্লা, শওকত ওসমান রাসেল, উপজেলা যুবদল সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌরসভা যুবদল সদস্য সচিব মোসলেহ উদ্দিন, যুবদল নেতা জিএস পারভেজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X