নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

নওগাঁয় দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর রায়হান (৩৮) নামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব)। শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে ধামইরহাট উপজেলার চকচন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গ্রেপ্তারকৃত রায়হান জয়পুরহাট জেলার ধলাহার এলাকার ওছিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজাপ্রাপ্ত রায়হানকে গত ২০১০ সালের ৩ মার্চ ৪৮০ বোতল ফেনসিডিলসহ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রাম থেকে গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে। এরপর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। সেই মামলায় চলতি বছরের গত ২৯ আগস্ট জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত রায়হানকে যাবজ্জীবন সাজার রায় প্রদান করলে তাকে গ্রেপ্তার করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে র‌্যাব সদস্যরা শনিবার ভোরে তাকে ধামইরহাট উপজেলার চকচন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে যথাযথ আইনি ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

কালবেলায় সংবাদ প্রকাশ / ৬০ টাকার সড়কবাতি ৯১০: সেই পৌর কর্মচারী বদলি

যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে ৪ দেশ

১০

৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ

১১

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি

১২

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

১৩

বাউবিতে চা-চক্র / ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

১৪

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

১৫

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

১৬

বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

১৭

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

১৮

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

১৯

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

২০
X