সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ছেই, পানিবন্দি কয়েকশ গ্রাম

সিরাজগঞ্জে বেড়েছে যমুনায় পানি। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে বেড়েছে যমুনায় পানি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। প্লাবিত হয়েছে জেলার ৫ উপজেলার ৪২ ইউনিয়নের কয়েকশ গ্রাম। সেই সঙ্গে বেড়ে চলেছে পানিবন্দি পরিবারের সংখ্যা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ মিটার। ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে বুধবার সকালে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯১ মিটার। ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, যমুনা নদীর পানি বেড়েই চলেছে। আগামী ৪৮ ঘণ্টার বন্যা সতর্কীকরণ পূর্ভাবাসে বলা হয়েছে জেলার নদী তীরবর্তী অঞ্চলগুলোতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে। পরবর্তীতে উন্নতি লাভ করবে।

এদিকে যমুনার পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার প্রায় ৪২টি ইউনিয়নের চরাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে এসব অঞ্চলের আবাদি জমি। প্রতিদিনই শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, এখন পর্যন্ত তিন উপজেলার প্রায় ১৬৪২টি পরিবার পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। ৭৪০ টন জিআর চাল, ১৭ লাখ নগদ টাকা, ২ হাজার প্যাকেট শুকনো খাবার, গোখাদ্যের জন্য ৫ লাখ ও শিশু খাদ্যের জন্য ২ লাখ টাকা মজুদ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, কে জিতেছিল?

হেফাজত আমিরের ডাকে ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গীকার কওমি ঘরানার ৭ ইসলামী দলের

সৌদিতে সড়কে ঝরল ২ ভাইয়ের প্রাণ

ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

১৩ জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

শ্রোতা মুগ্ধতায় ঈশিকার ‘পরাণ’

কোথায় আটক হলেন জিয়াউর রহমানের হত্যাকারী?

চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

১০

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি লেগেছিল শাওনের শরীরে: এমপি মান্নান 

১১

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

১২

বিয়ের একদিন পর মসজিদে মিলল মুয়াজ্জিনের মরদেহ, শোকে মামার মৃত্যু

১৩

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

১৪

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

১৫

ফিফার বড় শাস্তির মুখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা

১৬

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

১৭

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

১৯

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

২০
X