বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না : নাহিদ

সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে জুলাইযোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া দেশগড়ার পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। আমরা খুব শিগগির এটা দেশব্যাপী ছড়িয়ে দেব। শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে।

তিনি বলেন, আপনারা জানেন ঢাকায় আমাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনাটি ঘটল। আমরা সারাদেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি। আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ভয় দেখানোর জন্য এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা আগের ঘটনায় মামলা করেছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নতুন রাজনৈতিক দলের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে তাহলে হাজারো শহীদ ও আহতদের এবং দেশের মানুষের নিরাপত্তা এই প্রশাসন কীভাবে নিশ্চিত করবে। এই প্রশাসন কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে সেই প্রশ্ন আজ আমাদের মনে তৈরি হচ্ছে।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে আরও ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর। কবর জিয়ারতের সময় দোয়া পরিচালনা করেন নাহিদ ইসলাম।

এর আগে সৈয়দপুরে জুলাই পদযাত্রা পৌঁছালে রেলওয়ে অফিসার্স ক্লাবের সামনে এনসিপির নীলফামারী জেলা আহ্বায়ক মোহাম্মদ আবদুল মজিদ ও স্থানীয় নেতা তানজিমুল আলমসহ অন্য নেতারা দলীয় প্রতিনিধিদের স্বাগত জানান।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X