চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:৩৬ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওদাপাড়া ভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চঞ্চল হোসেনের ছেলে রিয়াদ (১৬) এবং তাদের ফার্মের কর্মচারী পলাশ হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ ও পলাশ রাস্তার পাশে অজ্ঞাত অবস্থায় পড়ে ছিলেন। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত একটি ভ্যানে করে তাদেরকে আলমডাঙ্গা শহরের আল মদিনা ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, পেছন দিক থেকে দ্রুতগতির কোনো অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। কিন্তু রহস্যজনক হয়ে দাঁড়িয়েছে, মোটরসাইকেলের তেমন কোনো ক্ষতিই হয়নি।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X