ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সিসা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩), বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে সিসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। সেখান থেকে সিসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সেই কারখানায় সিসা গলানোতে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছিল।

তিনি জানান, কারখানাটিতে অভিযান পরিচালনা করে তিন চীনা নাগরিকসহ ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ সিসা তৈরির কারখানা বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X