তোফায়েল হোসেন জাকির, সাদুল্লাপুর (গাইবান্ধা)
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই আন্দোলন

শিশু রাফা জানে না তার বাবা নেই

মায়ের কোলে শিশু রাফা। ছবি : কালবেলা
মায়ের কোলে শিশু রাফা। ছবি : কালবেলা

সোহাইবা আক্তার রাফার বয়স এখন আট মাস। মাতৃস্নেহে মুখে কেবল কথা ফুটতে শুরু করেছে। কিন্তু অবুঝ এই শিশু জানে না বাবাকে সে হারিয়ে ফেলেছে। ফুটফুটে এই শিশু যখন মায়ের গর্ভে আট মাস তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে তার বাবা সোহেল রানা (২৭) শহীদ হয়েছেন।

সরেজমিন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামে দেখা যায়—মায়ের কোলে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে শিশুটি। এ সময় শিশুর মা রোকেয়া আক্তার সাম্মী (২২) তার স্বামী হারানো শোক আর কোলের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম হতাশার কথা জানান।

সাদুল্লাপুরের বড় গোপালপুর গ্রামের আব্দুস সাত্তার সরকারের মেয়ে রোকেয়া আক্তার সাম্মীর সঙ্গে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভুসকুর মাদ্রাসাপাড়ার ফেরদৌস রহমানের ছেলে সোহেল রানার বিয়ে হয়। দাম্পত্য জীবনের কিছুদিন পর সাম্মী আক্তার যখন অন্তঃসত্ত্বা, তখন ঢাকার একটি সিকিউরিটি সার্ভিস প্রতিষ্ঠানে চাকরি নেন সোহেল।

এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে দেশ যখন উত্তাল, তখন সোহেল রানাও ঝাঁপিয়ে পড়েন। একপর্যায়ে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনা পতনের একদফা আন্দোলনে গিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহেল। এরপর ৬ আগস্ট ভুসকুর মাদ্রাসাপাড়ার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

তখন থেকে শ্বশুর-শাশুড়ির অবহেলার শিকার হন সাম্মী আক্তার। বাধ্য হয়ে বাবার বাড়ি সাদুল্লাপুরের বড় গোপালপুরে অবস্থান করছেন। এ অবস্থায় আট মাস আগে ফুটফুটে একটি মেয়েসন্তান জন্ম দেন তিনি।

এ বিষয়ে সাম্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আন্দোলনে গিয়ে আমার স্বামী পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনার দুই মাস পর আমার কোলজুড়ে জন্ম নেয় কন্যা সোহাইবা আক্তার রাফা। সে এখনো বোঝে না জন্মের আগেই তার বাবাকে হারিয়েছে।

সাম্মীর বাবা আব্দুস সাত্তার সরকার বলেন, গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আমার জামাই সোহেল রানা পুলিশের গুলিতে নিহত হয়। জুলাই ফাউন্ডেশনসহ বিভিন্নভাবে বগুড়া জেলা থেকে সাম্মী আর্থিক সুবিধা পেয়েছে; কিন্তু গাইবান্ধা জেলা থেকে প্রশাসন কিংবা কোনো রাজনৈতিক ও জনপ্রতিনিধি আমার মেয়ে ও নাতনির খোঁজ রাখেনি।

এ বিষয়ে গাইবান্ধা জুলাই যোদ্ধা-২৪ সংগঠনের সভাপতি আমিনুর রহমান বলেন, বড় গোপালপুর গ্রামের সাম্মীর ব্যাপারটি জানা নেই। খোঁজ নিয়ে তাকে সহযোগিতার চেষ্টা করা হবে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X