পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

তিন দিন পর যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা
নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা

নওগাঁর পোরশা সীমান্তে বাংলাদেশি যুবক ইব্রাহীমকে গুলি করে হত্যার তিন দিন পর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৫ জুলাই) রাত ৮টায় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ফেরত দেওয়া হয়।

১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাপাহার উপজেলার রোদগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ইব্রাহীম গত বুধবার রাতে নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরদিন সকালে সীমান্তে ২২৯ মেইন পিলারে কাছে ভারতের অভ্যন্তরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। দুপুরে বিএসএফ সদস্যরা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি-বিএসএফের কথা হলেও তারা মরদেহ নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এর এক দিন পরে বিএসএফ সদস্যরা এর সত্যতা স্বীকার করেন এবং গতকাল রাতে মরদেহ ফেরত দেন।

মাহফুজুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে পোরশা সীমান্তের ২৩২ পিলার এলাকার কাতলামারী নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ, বিজিবি ও বিএসএফ কর্মকর্তা, নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১০

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১১

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৩

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৫

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৬

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৭

গন্তব্য

১৮

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৯

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

২০
X