সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৪৮ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দারুল ইহসান ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হস্তান্তরে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন মো. ওসমান গনি। ছবি : কালবেলা
আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন মো. ওসমান গনি। ছবি : কালবেলা

দারুল ইহসান ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি দ্রুত বৈধ ট্রাস্টি বোর্ডের কাছে বুঝিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট ট্রাস্টি সদস্যরা।

সোমবার (৭ জুলাই) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্টের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওসমান গনি বলেন, আদালতের রায়ে আমরা বৈধ ট্রাস্টি বোর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমাদের ২১ সদস্যবিশিষ্ট বোর্ড আছে। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রাস্টটি অবৈধভাবে দখল করে রেখেছে একটি প্রভাবশালী গোষ্ঠী।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মাধ্যমে ক্যাম্পাস থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়। এরপর থেকেই অবৈধ দখলদারদের হাতে ট্রাস্টের স্থাবর ও অস্থাবর সম্পদ জিম্মি হয়ে আছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট ২০২৪ সালে দেশের জনগণ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেলেও এখনো দারুল ইহসান ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জাহাঙ্গীর কবির নানক ও তার অনুসারীদের মদদপুষ্ট গোষ্ঠীর দখলে রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরাও অবিলম্বে প্রশাসনকে হস্তক্ষেপ করে বৈধ কমিটির হাতে ট্রাস্ট ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও তোলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১০

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১১

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১২

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৩

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৪

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৫

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৬

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৮

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৯

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

২০
X