ভালুকা (ময়মন‌সিংহ) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ভালুকায় বিএনপির ২৮১ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

ময়মনসিংহ জেলা ম্যাপ। ছবি : কালবেলা
ময়মনসিংহ জেলা ম্যাপ। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২সেপ্টম্বর) দুপুরে ভালুকা মডেল থানার এস আই কাজল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি করেছেন।

এ মামলায় ভালুকা সদর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের ৯ নেতা কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, ভালুকা সদর ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ার হোসেন খান দেলে (৪৫), বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রানা মিয়া (২৪), সাগর মিয়া (২৪), রাজৈই ইউনিয়ন ছাত্রদল নেতা উড়াহাটি গ্রামের ফাহাদ মিয়া (২২), হবিবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা পাঁড়াগাও গ্রামের রিয়জ উদ্দিন (৫০), আক্তার হোসেন (৫৫), একই এলাকার যুবদল নেতা ফরিদ আহাম্মেদ (৩৮), কাইচান গ্রামের মোবারক হোসেন (৫৫), ও মেদিলা গ্রামের শাওন সরকার (২১)।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুটওভার ব্রিজের নিচে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর চালায়। এসময় পুলিশ বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। এতে ৪ এস আই ও ২ কনস্টেবলসহ ৬ পুলিশ আহত হয়। আহত পুলিশ সদস্যদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, সরকারি কাজে বাঁধা ও আমাদের ৬ পুলিশ সদস্য আহতের ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ৯ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু জানান, শা‌ন্তিপূর্ণভা‌বে সমা‌বেশ শে‌ষে যাওয়ার প‌থে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে। সরকার পুরাতন প‌লি‌সি ক‌রে ভোটার‌বিহীন আবারও এক‌টি নির্বাচ‌নের পায়তারা কর‌ছে। মামলা দিয়ে আমাদেরকে অযথা হয়রা‌নি কর‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১০

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১১

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১২

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৩

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৪

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১৫

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১৬

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১৭

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৮

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৯

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

২০
X