বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন

বগুড়ার শেরপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন। ছবি : কালবেলা

সারা দেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বেলা সোয়া ১১টায় জাতীয় হিন্দু মহাজোটের শেরপুর উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের শহরের পদচারী সেতুর নিচে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শেরপুর পৌরশহর এবং শহরতলীর বিভিন্ন গ্রাম এলাকার সনাতন ধর্মের মানুষজন অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও নির্যাতন করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া ঘটনার এই লজ্জা বাংলাদেশের। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপরে একের পর এক নির্যাতনের ঘটনায় বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করা হচ্ছে। এসব নির্যাতন বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৌদীপ্ত কুমার দাস ও বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার কুন্ডু। এতে সভাপতিত্ব করেন জাতীয় হিন্দু মহাজোটের শেরপুর উপজেলা কমিটির সভাপতি বিদ্যুৎ সরকার।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক নিখিল সরকার প্রমুখ।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১০

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১১

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১২

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৩

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৪

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৫

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৬

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১৭

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১৮

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

২০
X