যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পাচারের সময় দুই কোটি টাকার সোনার বারসহ আটক তিন

সোনার বারসহ তিনজনকে আটক করে বিজিবি। ছবি : কালবেলা
সোনার বারসহ তিনজনকে আটক করে বিজিবি। ছবি : কালবেলা

যশোরের বাঘারপাড়ায় এক কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

এদিন বিকেল ৩টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটক স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৩০ টাকা।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন (৩৫), গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার পূর্ববাগবাড়ি গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৬) ও বগুড়ার শেরপুর উপজেলার রানিরহাট গ্রামের সুচিত্র লাল মণ্ডলের ছেলে শ্রী রামপ্রসাদ মণ্ডল (২৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড থেকে ওই তিন স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে দেহ তল্লাশি করলে তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১.৩১৫ কেজি।

যশোর ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, আটক আসামিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই চোরাকারবারি ঢাকা থেকে যশোর-চৌগাছা হয়ে এবং একজন যশোর-নাভারণ হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। তারা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে একজন যশোর-নাভারণ হয়ে সাতক্ষীরা এবং দুজন যশোর হয়ে চৌগাছায় যাচ্ছিলেন।

সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও বলেন, স্বর্ণসহ আটক আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X