চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রোটারি ক্লাব চিটাগং এরিস্টোক্রেটের নতুন কমিটি

সভাপতি রোটারিয়ান একেএম শহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ হাসান। ছবি : সংগৃহীত
সভাপতি রোটারিয়ান একেএম শহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ হাসান। ছবি : সংগৃহীত

রোটারি ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেটের ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন রোটারিয়ান মোহাম্মদ হাসান।

সম্প্রতি ক্লাবের এক বোর্ড মিটিংয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রোটারিয়ান এস এম মুহিবুর রহমান।

ক্লাব ট্রেইনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, আগামী বছরের মনোনীত সভাপতি রোটারিয়ান আব্দুল কাইয়ুম ফরহাদ। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান সরোজ বড়ুয়া। ভাইস প্রেসিডেন্ট পদে আছেন রোটারিয়ান নাজমুল বিন আবেদীন রুবায়েত, রোটারিয়ান আরমানুল হাকিম চৌধুরী ও রোটারিয়ান মো. শামীম রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রোটারিয়ান এ এফ এম ফয়সাল কবির। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান অলোকা তায়মুর।

কমিটির বিভাগীয় পরিচালক পদে রয়েছেন— ক্লাব সার্ভিসে রোটারিয়ান আলী নূরী মিলটন, ভোকেশনাল সার্ভিসে আর্কিটেক্ট মো. মিজানুর রহমান, কমিউনিটি সার্ভিসে ড. ফজল করিম বাবুল, ইন্টারন্যাশনাল সার্ভিসে মাফরুল হক, ইয়ুথ সার্ভিসে সাদমান সাঈকা সেফা এবং ফাইন্যান্সে প্রকৌশলী মোহাম্মদ এমরান।

বুলেটিন সম্পাদক হিসেবে আছেন রোটারিয়ান তানবীর আহমেদ। সোশ্যাল মিডিয়া ও ফেলোশিপের দায়িত্বে আছেন প্রকৌশলী ফয়সাল আল আরাফাত। সার্জেন্ট-অ্যাট-আর্মস পদে আছেন মোস্তফা আশরাফুল ইসলাম আলভী এবং সহকারী সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে দায়িত্ব পালন করবেন ড. জয়নাল আবেদিন মুহুরি।

স্ট্যান্ডিং কমিটিতে বিভিন্ন চেয়ারের দায়িত্ব পেয়েছেন— ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডভোকেট মো. জোবায়ের হোসেন শিবলু, মেম্বারশিপে আর্কিটেক্ট মো. মিজানুর রহমান, পাবলিক রিলেশনে প্রকৌশলী মোহাম্মদ এমরান, সার্ভিস প্রজেক্টে ড. কামাল হোসেন জুয়েল, ক্লাব ডেভেলপমেন্ট ও ব্র্যান্ডিংয়ে প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, রোটারি ফাউন্ডেশনে ড. জয়নাল আবেদিন মুহুরি, আরআই ও ডিস্ট্রিক্ট গ্রান্টে মোহাম্মদ মনোয়ারুল হক, তহবিল সংগ্রহ ও বিশেষ ইভেন্টে সাদমান সাঈকা সেফা এবং রোটার্যাক্ট কমিটিতে নোমান বিন জহিরউদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X