মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

খেলার মাঠে মিলল নিখোঁজ স্কুলশিক্ষকের মরদেহ  

নিহত শিক্ষক নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত
নিহত শিক্ষক নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর মো. নাসির উদ্দিন আহম্মেদ (৬৮) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষক নাসির উদ্দিন উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত আবুল হাশেম হাওলাদারের ছেলে। তিনি কেএম লতিফ ইনস্টিটিউশনের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। শারীরিক সমস্যার কারণে ২০১৪ সালের ৩১ মে অবসর গ্রহণ করেন তিনি।

থানা ও স্থানীয় জানান, শনিবার ওই স্কুলশিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলোনির শেরেবাংলা পাঠাগারসংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেনি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার রাতে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন। এদিকে রোববার বিকাল ৪টার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার। এ সময় তার থেঁতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিল। স্কুলশিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলাকাবাসীর ধারণা।

নিহত স্কুলশিক্ষকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বলেন, গত শনিবার সকাল ৯টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন। আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। বাবার এমন মৃত্যুতে আমরা দিশাহারা। বাবার মাথা থেতলানো ও রক্তাক্ত ছিল। পুলিশ তদন্ত করে তার মৃত্যু রহস্য উদ্ঘাটন করবে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১০

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১১

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১২

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৪

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৫

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৬

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৭

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৮

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০
X