কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৪:২৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অফিস টাইম মানছেন না মেট্রোরেলের কর্মচারীরা, নোটিশ জারি

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

অফিস টাইম মানছেন না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও এর অধীন প্রকল্পগুলো কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী। তারা সময়মতো অফিসে উপস্থিত হচ্ছেন না। কেউ কেউ আবার কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই নির্ধারিত সময়ের আগেই অফিস ত্যাগ করছেন। এ বিষয়ে নোটিশ জারি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বুধবার (১৬ জুলাই) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, ডিএমটিসিএল ও এর অধীন প্রকল্পগুলোর কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়মিতভাবে অফিসে সময়মতো উপস্থিত হচ্ছেন না। আবার কেউ কেউ পূর্বানুমতি ছাড়া অফিস সময় শেষ হওয়ার আগেই চলে যাচ্ছেন। নোটিশে এ ধরনের আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, সকালের মধ্যে অর্থাৎ সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রতিটি শাখায় হাজিরা খাতা সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ওই হাজিরা খাতা নিয়মিতভাবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে পরীক্ষা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X