কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে নদী খনন কাজ পরিদর্শন করলেন বিএনপি নেতা আজাদ

যশোরের অপার ভদ্রা ও বুড়ি ভদ্রা নদীর খনন কাজ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা
যশোরের অপার ভদ্রা ও বুড়ি ভদ্রা নদীর খনন কাজ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরের হরিহর, অপার ভদ্রা ও বুড়িভদ্রা নদীর খনন কাজ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিন নদীর সংযোগস্থলে যান এবং খনন কাজের অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে আজাদের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকসহ অনেকে।

উল্লেখ্য, হরিহর, অপার ভদ্রা ও বুড়িভদ্রা নদীর নাব্য না থাকা এবং অপরিকল্পিত মাছের ঘেরের কারণেই গত কয়েক দিনের বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার অধিকাংশ নদী ও খালের কচুরিপানা অপসারণ না করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে হরিহর ও বুড়িভদ্রা নদীর উপচেপড়া পানিতে তলিয়ে গেছে পৌর এলাকাসহ উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে পৌরসভা ও সদর ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার পরিবার। পানিবন্দি মানুষ বসতবাড়ি ছেড়ে যশোর-সাতক্ষীরা সড়কের পাশে আশ্রয় নিতে শুরু করেছে। এছাড়া তলিয়ে গেছে কেশবপুর পাইকারি কাঁচাবাজার, ধান হাট, হলুদ হাটসহ প্রধান প্রধান সড়ক। গত দুই সপ্তাহ ধরে থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। এমন অবস্থায় পরিস্থিতির উন্নয়নে দু-তিন দিন আগে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদী খনন কাজ শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X