মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৬:৫০ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফ্ল্যাট বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাওন (২৫) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে পৌর এলাকার এস এম নাসির উদ্দিনের মালিকানাধীন একটি ফ্ল্যাট বাসার ষষ্ঠ তলার একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্ল্যাটের ছয় তলার একটি রুম থেকে চিৎকার করে দরজা খোলার জন্য অনুরোধ করে শাওন সরদার নামের এক যুবক। এরপর স্থানীয়রা ছয়তলায় গিয়ে জানালা খুলে দেখে এক যুবকের মরদেহ ফ্লোরে পড়ে আছে। পাশের রুমে শাওন নামে এক যুবক দরজা বন্ধ অবস্থায় অবস্থান করছে। পরে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানায়।

আরও জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের ষষ্ঠ তলার একটি রুম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে। এ সময় পাশের রুমে মধ্যেই ছিলেন শাওন নামে এক যুবক, যাকে পুলিশ সঙ্গে সঙ্গে সঙ্গে আটক করে। এদিকে এমন রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আয়েশা সিদ্দীকা আকাশি বলেন, একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ মৃত্যুটা রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, ফ্ল্যাটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় বন্ধ রুমের মধ্যেই শাওন নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। পাশাপাশি মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X