বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০২:২২ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত
বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে আরাফাত সরদার নামে এক শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে। বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস ট্রেডে এসএসসি পরীক্ষা দিয়েছিল আরাফাত। সে উপজেলার জলন্দা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আরাফাত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধু রসায়নে অকৃতকার্য হয়। ২০২৫ সালের পরীক্ষায় সে শুধু রসায়ন বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। গত ১০ জুলাই প্রকাশ হওয়া ফলেও সে ফেল করে। পরে অনলাইন ট্রান্সক্রিপ্ট বের করে দেখা যায়, সে রসায়ন ছাড়াও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে কৃষি বিষয় অন্তর্ভুক্তই ছিল না।

আরাফাত সরদার বলেন, ‘আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু রসায়নে ফেল করেছিলাম। ২০২৫ সালের পরীক্ষার প্রবেশপত্রেও শুধু রসায়ন বিষয়ই লেখা ছিল, আমি সে বিষয়েই পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি।’

বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ইয়াহিয়া বলেন, ‘বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X