ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘পীর সাহেবরা টাকা দিলে ফুঁ দেয়, না দিলে হাত দিয়ে সরিয়ে দেয়’

ভোলা জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল। ছবি : কালবেলা
ভোলা জেলা বিএনপির আয়োজনে মৌন মিছিল। ছবি : কালবেলা

ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, চরমোনাইর পীর সাহেবরা টাকা দিলে ফুঁ দেয় আর টাকা না দিলে হাত দিয়ে সরিয়ে দেয়। এই ইসলামী আন্দোলন বিগত আওয়ামী লীগ সরকারের দালালি করেছে। আর এদেশের রগকাটা পার্টি জামায়াতে ইসলামী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ভোলা কালীনাথ রায়ের বাজার বিএনপি অফিস প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ও আহতদের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান ও মৌন মিছিল-পূর্ব এক সমাবেশ করে এ সব কথা বলেন তারা।

বক্তারা বলেন, খুলনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করা, চাঁদপুরে মসজিদের ঈমামকে কুপিয়েছে কারা, এদেশে সন্ত্রাস চাঁদাবাজি করে কারা, তা দেশের মানুষ ভালো করেই জানে। জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন ষড়যন্ত্র শুরু করেছে। তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সম্প্রতি মিটফোর্ডের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে জড়িয়ে উসকানিমূলক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া হলে এদেশের মানুষ তাদের দাঁতভাঙা জবাব দেবে। আমরা গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির আহম্মদ, ভোলা পৌর বিএনপির আহ্বায়ক আ. রব আকন, জেলা শ্রমিক দলের সেক্রেটারি তানবির আহাম্মদ তালুকদারসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করে নেতাকর্মীদের একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X