মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের লিফটের নিচে পড়ে ছিল রোগীর অর্ধগলিত লাশ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের পাটাতনের নিচ থেকে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহটির সন্ধান মেলে।

শুক্রবার (১৮ জুলাই) হাসপাতালের ১০ তলা ভবনের ২ নম্বর লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম রাজু মাতুব্বর (৪২)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শহীদ মাতুব্বরের ছেলে। তিনি ১৫ জুলাই হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও রাজুর প্রতিবেশী মুরাদ শেখ জানান, পারিবারিক ঝামেলার কারণে স্ত্রী রাজুকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি এক ধরনের মানসিক সমস্যায় ছিলেন। তার মা-বাবাও নেই। কয়েকদিন আগে একজনের সঙ্গে মারামারি করে তিনি একাই গিয়ে হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে কেউ ছিল না।

রাজুর লাশ পাওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক মো. হুমায়ুন কবীর জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই লিফট দিয়ে লিফট মেরামতের মালপত্র নিয়ে ওপরে উঠছিলেন মেকানিক ও একজন ওয়ার্ড মাস্টার। তখন তারা দুর্গন্ধ পান। পরে লিফটের নিচের অংশ খুলে পানিতে একটি লাশ ভাসতে দেখেন। রাতেই এ ঘটনা পুলিশকে অবহিত করা হয়। পরে শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান কালবেলাকে বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের সঙ্গে থাকা একটি কাগজ দেখে পরিচয় বের করা হয়। এরপর পরিবারকে জানানো হলে তারা লাশটি শনাক্ত করেন।

ওসি আরও বলেন, তদন্তের পর জানা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। তবে মরদেহটি অন্তত দুদিন ধরে এখানে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X