খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ের উন্নয়ন ঘটাতে হলে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই : নাহিদ ইসলাম

খাগড়াছড়িতে এনসিপির পথযাত্রা। ছবি : কালবেলা
খাগড়াছড়িতে এনসিপির পথযাত্রা। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা, স্বাস্থ্য সুবিধা ক্ষেত্রে পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর লোকজন সমানভাবে বঞ্চিত। পাহাড়ের উন্নয়ন ঘটাতে হলে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই। পাহাড়ের অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়ন হলে এর সুবিধা সবাই ভোগ করবে।

সোমবার (২১ জুলাই) বিকেলের দিকে খাগড়াছড়ির মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

পাহাড়কে অশান্ত করে একটি বিশেষ গোষ্ঠী সুযোগ নিতে চায় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই আধিপত্যবাদের স্থান বাংলাদেশে হবে না। নতুন দল বা নতুন শক্তিকে কেউ সুযোগ দিতে চায় না উল্লেখ করে তিনি সব বাধা পেরিয়ে নাগরিক পার্টির পতাকাতলে সমবেত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

চব্বিশের গণঅভ্যুত্থানের পরে নতুন জাতীয় ঐক্যের সুযোগ ও সম্ভাবনা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সে সুযোগ আমরা হারাতে চাই না। ফলে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমাদের এই ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে।

এর আগে খাগড়াছড়ি জেলা শহরের নারকেল বাগান থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তমঞ্চে এসে সমাবেশ যোগ দেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চল সংগঠক অ্যাডভোকেট মনজিলা জুমার সভাপতিত্বে ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পরিচালনায় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও খাগড়াছড়ি জেলা সংগঠক থুইছিং মারমা প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১১

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১২

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৩

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৪

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৫

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৬

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৭

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৯

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

২০
X